ফের ‘আন্ডারওয়ার্ল্ড ডন’ অজয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইদানীং কমেডি ঘরানার ছবিতে বেশি বেশি দেখা যাচ্ছে অভিনেতা অজয় দেবগনকে। এবার গা ঝাড়া দিয়ে উঠছেন একসময়ের এই অ্যাকশন হিরো। ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই ছবিতে আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে আবির্ভাব ঘটতে যাচ্ছে অজয়ের। এরই মধ্যে ছবিটির ট্রেইলর দেখা যাচ্ছে। পরিচালক মিলান লুথরিয়া বলেছেন, একজন পুলিশ কর্মকর্তার দৃষ্টিতে মুম্বাইয়ের পরিবর্তিত পরিস্থিতি তুলে ধরা হয়েছে ছবিতে। আন্ডারওয়ার্ল্ড ডন সুলতানের (অজয় দেবগন) একাধিপত্যের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন তাঁরই একসময়ের সহচর শোয়েব (ইমরান হাশমি)। শুরু হয় মারামারি, হানাহানি। পতন হয় সুলতানের। এই হচ্ছে অজয়ের নতুন ছবির কাহিনি। এর আগে ২০০২ সালে অজয় কোম্পানি ছবিতে আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। ওয়েবসাইট।