ফেরদৌস আরার একক নজরুলসংগীত-সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’ প্রকাশনার নব্বই বছর পূর্তি উপলক্ষে ভারত-বাংলাদেশ যৌথ সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে গত শুক্রবার ছিল সংগীতসন্ধ্যা।ঢাকায় ভারতীয় হাইকমিশন এই নজরুলসংগীত-সন্ধ্যার আয়োজন করে তাদের গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন শিল্পী ফেরদৌস আরা। তিনি ‘মেঘবরণ কন্যা’, ‘চমেক চমেক ধীরু ভীরু পায়’, ‘লাইলি তোমার এসেছে ফিরিয়া’, ‘ভোর হলো জাগো মুসাফির’সহ বেশ কয়েকটি গান গেয়ে শোনান। বিজ্ঞপ্তি।