ফেরদৌস ওয়াহিদের ‘কুসুমপুরের গল্প’ অডিওতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কুসুমপুরের গল্প’। এই চলচ্চিত্রের আটটি গান নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে অডিও অ্যালবাম। চলচ্চিত্রের নামের সঙ্গে মিল রেখে অ্যালবামের নামও রাখা হয়েছে ‘কুসুমপুরের গল্প’। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফেরদৌস ওয়াহিদ, সাবিনা ইয়াসমিন, এস আই টুটুল, হাবিব, মিলন মাহমুদ, আরফিন রুমী, কণা, ন্যান্সি, প্রতীক হাসান ও পড়শী। এর মধ্যে দুটি দ্বৈত গানে ফেরদৌস ওয়াহিদের সঙ্গে কণ্ঠ দিয়ে ন্যান্সি ও কণা। গানের শিরোনামগুলো হচ্ছে সখি, ওরে আমার বাঁশিওয়ালা, বন্ধু তুমি হারাইছ, দুনিয়াটা রঙ্গমেলা, ঝলমল ঝলসায়, আসিও আসিও বন্ধু তুমি আসিও, আসিয়া দেখিয়া যাও এবং পুজোর ঢোল বাজেরে।ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ছবি মুক্তির আগে এর গানগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অডিও অ্যালবাম আকারে প্রকাশ করার উদ্যোগ নিয়েছি। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’ ‘কুসুমপুরের গল্প’ চলচ্চিত্রের কিছু অংশের কাজ শেষ হয়েছে। বাকি অংশের কাজ ডিসেম্বরের ২৮ তারিখ থেকে শুরু হবে। একটানা শুটিং করে ‘কুসুমপুরের গল্প’ চলচ্চিত্রের কাজ শেষ করা হবে বলে জানান পরিচালক ফেরদৌস ওয়াহিদ।