ফেরদৌস-মিম জুটি এবার বিজ্ঞাপনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরদৌস ও মিম
ফেরদৌস ও মিম

চলচ্চিত্রের পর এবার বিজ্ঞাপনে জুটি বাধলেন ফেরদৌস ও মিম। জাপান বাংলাদেশের যৌথ আয়োজনে একটি আবাসন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করলেন এ দুই তারকা শিল্পী।
অভিনেত্রী মিমের সঙ্গে জুটি বেঁধে এটা ফেরদৌসের দ্বিতীয় কাজ। এর আগে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেন ফেরদৌস ও মিম।
শুটিং প্রসঙ্গে ফেরদৌস বলেন, বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে সিলেটের গ্র্যান্ড সুলতানে। পানির নিচে আকর্ষণীয় কিছু দৃশ্য ধারণ করা হয়েছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।
সম্প্রতি আরএফএল গ্রুপের শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছেন ফেরদৌস। এ প্রতিষ্ঠানের ছয়টি বিজ্ঞাপনচিত্রে কাজ করবেন তিনি। এর মধ্যে একটির কাজ সম্পন্ন হয়েছে।
কথা প্রসঙ্গে ফেরদৌস জানান, ঈদের পর আবার চলচ্চিত্র প্রযোজনায় আসবেন। তাঁর কথায়, ‘এখন গল্প বাছাইয়ের কাজ চলছে। সুন্দরবন অথবা মুক্তিযুদ্ধের কাহিনি নিয়ে এবার চলচ্চিত্র নির্মাণ করব।’

ফেরদৌস অভিনীত তিনটি ছবি এখন মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হলো—শূন্য হৃদয়, লিডার, স্বর্গ থেকে নরক। ভারতের কলকাতাতেও তাঁর প্রায় আধ ডজন ছবি মুক্তি পাবে বলেও জা​নিয়েছেন তিনি।