ফেরদৌস-মৌসুমী-রিয়াজের ‘কুসুম কুসুম প্রেম’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের ঈদের দিন দুপুরে চ্যানেল আইয়ে আন্তর্জাতিক উদ্বোধনী প্রদর্শনী হবে ‘কুসুম কুসুম প্রেম’ ছবিটির। অসহায় কুসুমের জীবনের গল্প নিয়ে ছবির গল্প এগিয়েছে। এতে অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী ও রিয়াজ। চিত্রনাট্য ও পরিচালনায় করেছেন মুশফিকুর রহমান গুলজার। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত এ ছবিতে আরও অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, প্রবীর মিত্র, খালেদা আক্তার কল্পনা, নাসিমা খান, অমল বোস প্রমুখ।