ফেরদৌসী মজুমদারের চিত্রমালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অভিনয়জগতে ফেরদৌসী মজুমদার পথিকৃৎ অভিনয়শিল্পীদের একজন। গতকাল মঙ্গলবার ছিল তাঁর ৭০তম জন্মদিন। ফেরদৌসী মজুমদারের বর্ণাঢ্য নাট্যজীবন ও অন্যান্য বলয়ের চিত্রমালা নিয়ে অভিনেতার রঙ্গমঞ্চ শীর্ষক একটি অ্যালবামগ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে নাট্যদল থিয়েটার। আজ সন্ধ্যা সাতটায় হবে বইটির প্রকাশনা অনুষ্ঠান, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান।