ফেরদৌসের ছবিতে হুমায়ূন আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রনায়ক ফেরদৌসের ছবিতে দেখা যাবে হুমায়ূন আহমেদকে। তবে সেটা পরিচালনায় কিংবা অভিনয়ে নয়। হুমায়ূন আহমেদ এবার ফেরদৌসের ছবির জন্য গান লিখেছেন। এক কাপ চা শিরোনামের এ ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ। ফেরদৌস প্রযোজিত এ ছবির শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বরে। এক কাপ চা ছবিতে হুমায়ূন আহমেদের লেখা গানটি হলো—‘লীলুয়া বাতাস/আজ সবই উলট-পালট/মনের মেঘে হাসি’। ছবির পরিচালক নঈম ইমতিয়াজ জানালেন, এটি বিয়ের গান। ছবিতেও বিয়ের দৃশ্যেই গানটি ব্যবহার করা হবে। এর সুর ও সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। আর গানটিতে কণ্ঠ দেবেন এন্ড্রু কিশোর, আঁখি আলমগীর ও দুজন নতুন শিল্পী।নঈম আরও জানালেন, ছবির একটি বড় অংশের কাজ হবে কলেজে এবং দৃশ্যগুলো ধারণ করা হবে উত্তরার রাজউক কলেজে। অক্টোবরে কলেজের ক্লাস বন্ধ থাকবে। তখনই ওখানে কাজ করা হবে। ছবিতে অভিনয় করবেন ফেরদৌস, মৌসুমী ও ঋতুপর্ণা। অন্যান্য গানে কণ্ঠ দেবেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, হরিহরণ ও লাকি আকন্দ।