ফেরদৌসের ছবিতে হুমায়ূন আহমেদের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের নয়, ফেরদৌসের ছবির জন্য গান লিখেছেন হুমায়ূন আহমেদ। সেপ্টেম্বরে নায়ক ফেরদৌস শুরু করছেন তাঁর প্রযোজনায় নতুন ছবির শুটিং। নাম এক কাপ চা। গানটি হলো—‘লীলুয়া বাতাস/ আজ সবই উলট-পালট/ মনের মেঘে হাসি’। ছবির পরিচালক নঈম ইমতিয়াজ জানালেন, এটি বিয়ের গান। ছবিতেও বিয়ের দৃশ্যেই গানটি ব্যবহার করা হবে। এর সুর ও সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। আর কণ্ঠ দেবেন এন্ড্রু কিশোর, আঁখি আলমগীর ও দুজন নতুন শিল্পী।নঈম আরও জানালেন, ছবির একটি বড় অংশের কাজ হবে কলেজে। এই দৃশ্যগুলো ধারণ করা হবে উত্তরার রাজউক কলেজে। অক্টোবরে কলেজের ক্লাস বন্ধ থাকবে। তখনই ওখানে কাজ করা হবে। ছবিতে অভিনয় করবেন ফেরদৌস, মৌসুমী ও ঋতুপর্ণা। অন্যান্য গানে কণ্ঠ দেবেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, হরিহরণ ও লাকী আখান্দ্।