ফেরারী ফানুসের শুভ মহরত
‘ফেরারী ফানুস’ ছবির শুভ মহরত গতকাল বুধবার রাজধানীর একটি স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মাহবুব জামিল, চলচ্চিত্র অভিনেতা কাফী খান এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ সালাহউদ্দিন জাকী। অনুষ্ঠানে ছবির নির্মাতা আবীর শ্রেষ্ঠ তাঁর ছবির শিল্পীদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে ছবির দুটি অডিওট্র্যাক বাজিয়ে শোনানো হয়, সেই সঙ্গে ভালোবাসা দিবসকে সামনে রেখে আগামী ১০ ফেব্রুয়ারি ছবির অডিও সিডি প্রকাশ উপলক্ষে ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে ফানুস উত্সব আয়োজনের ঘোষণাও দেওয়া হয়।ফেব্রুয়ারির শেষ দিকে কক্সবাজারের শুটিংয়ের মধ্য দিয়ে ফেরারী ফানুসের যাত্রা শুরু হবে বলেও জানান পরিচালক। ছবির শিল্পীরা হচ্ছেন—রওনক হাসান, নাজিয়া হক অর্ষা, কাফী খান, রোকেয়া রফিক বেবী, মোহাম্মদ বারী, সাবেরী আলম, এজাজুল ইসলাম, সুমন পাটোয়ারী, ওবিদ রেহান, নয়ন, দেবাশীষ ফনী, আতিক, রিজভী প্রমুখ।