ফেরায় বিশ্বাস করি না: ঐশ্বরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও ফেরা মানেই তো বোঝায় যে সে চলে গিয়েছিল। তাই ফেরা বা ‘কামব্যাক’ কথাটায় মোটেও বিশ্বাসী নন ঐশ্বরিয়া রাই বচ্চন। করন জোহর আর সঞ্জয় লীলা বানসালি তাঁদের নতুন ছবির জন্য ঐশ্বরিয়াকে চাইছেন—এমন খবর পাওয়া যাচ্ছে, তবে কি বলিউডে ফিরছেন ঐশ্বরিয়া? ঐশ্বরিয়া বলেন, ‘বলিউড থেকে আমি চলে গেলাম কখন যে ফেরার কথা উঠবে? আমি সব সময়ই এর সঙ্গে যুক্ত ছিলাম। কাজেই একে কামব্যাক বলাটা ঠিক নয়। তবে হ্যাঁ, আমার মেয়ের সঙ্গে আমি একটু বিরতির সময় কাটাচ্ছি এবং খুবই উপভোগ করছি।’ আর নতুন ছবি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি বলেও জানান তিনি। টিএনএন।