ফেলানীকে নিয়ে কবীর সুমনের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবীর সুমন
কবীর সুমন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে খুন হওয়া বাংলাদেশের কিশোরী ফেলানী খাতুনকে নিয়ে গান তৈরি করেছেন কবীর সুমন। এই গানে তিনি তুলে ধরেছেন ফেলানীর হত্যার চিত্র, বিএসএফের ভূমিকা আর বিচারের কথা। গত শুক্রবার গানটি কবীর সুমন আপলোড করেছেন তাঁর নিজস্ব ওয়েবসাইটে। গানটির প্রথম দুটি লাইন হলো—‘কেউ দোষী নয় ফেলানী খাতুন বিএসএফই জানে ঠিক/ পথ ভুল করে নিয়েছিল গুলি হঠাৎ তোমার দিক।’