ফেলুদা সিরিজের ছয় নম্বর ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেলুদাকে নিয়ে নতুন ছবি তৈরি করছেন সন্দীপ রায়। তবে এবার ফেলুদা আর দেশের বাইরে কোথাও যাচ্ছেন না। কলকাতাতেই থাকছেন। ছবির নাম গোরস্তানে সাবধান। এখন পুরোদমে চলছে ছবিটির শুটিং।সত্যজিত রায় তাঁর গোরস্থানে সাবধান-এ যে কলকাতার বর্ণনা দিয়েছেন, আজকের সঙ্গে এর অনেক পার্থক্য। সন্দীপ রায় বললেন, ‘আমার ঠিক তা মনে হয় না। কলকাতার অবশ্যই বদল ঘটেছে। গোরস্থানে সাবধান বাবা লিখেছিলেন সত্তরের দশকের শেষ দিকে। আমি ফেলুদা করা শুরু করি নব্বইয়ের দশকের মাঝামাঝি। তখন হয়তো এই গল্প নিয়ে কাজ করলে সেই কলকাতাকে আরেকটু ভালোভাবে ধরা যেত। গোরস্থানে সাবধান কাহিনিটি আমি বড় পর্দার জন্য ভেবে রেখেছিলাম। সেদিক দিয়ে আমার মনে হয় না খুব দেরি হয়েছে।’ভারতের লক্ষেৗ ছুঁয়ে গোরস্থানে সাবধান-এর গল্প চলে এসেছে কলকাতায়। এই শহরের আনাচ-কানাচে, অতি পরিচিত রাস্তায় ঘনীভূত হয়েছে রহস্য।ফেলুদা চরিত্রে অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী। তাঁর সহযোগী তোপসের চরিত্রটি এবার করছেন সাহেব ভট্টাচার্য।