ফেলুদাকে 'না' বলা অসম্ভব: আবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোপসে আর জটায়ুকে সঙ্গে নিয়ে নতুন রহস্যের কিনারা করতে নামছেন তিনি। তবে ফেলুদা এবার বদলে যাচ্ছে। নতুন ফেলুদা হিসেবে অভিষেক হচ্ছে আবির চট্টোপাধ্যায়ের। সন্দ্বীপ রায়ের নতুন ছবি বাদশাহি আংটির শুটিং হচ্ছে লক্ষৌয়ে। আবির বলেন, ‘ফেলুদা চরিত্রে অভিনয় করাটা একজন অভিনেতার অনেক দূরের একটা স্বপ্ন, কারণ, এটা আইকনিক চরিত্র। সত্যজিৎ রায় নিজেও কিন্তু মাত্র দুটো ফেলুদার ছবি করেছিলেন। ফেলুদা অনেক বড় একটা ব্যাপার। আমাকে যখন প্রস্তাব করা হলো, তখন জনপ্রিয় আরেক চরিত্র ব্যোমকেশ বক্সির চরিত্রে কাজ করছিলাম। চুক্তির কিছু বাধ্যবাধকতা ছিল। সেটা পূর্ণ করার পর বাবুদাকে (সন্দ্বীপ) বললাম, প্লিজ, আমাকে নিন। ফেলুদা চরিত্রকে না বলা অসম্ভব। এর সাধ্য কোনো অভিনেতার নেই।’ টিএনএন।