ফেলে আসা দিনের গান
পুরোনো দিনের স্মৃতিময় গানের আসরের আয়োজন ছিল গতকার শনিবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। ‘ফেলে আসা দিনের বাংলা গানের আয়োজন’ নামের এই অনুষ্ঠানের আয়োজন করে সৃজন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ। বিশেষ অতিথি ছিলেন সেলিমা রহমান। সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ও গীতিকার কে জি মোস্তফা। আলোচনার পর ছিল গানের পালা। সৃজনের শিল্পীরা ছাড়াও আমান্ত্রিত বিশিষ্ট শিল্পীরা গানগেয়ে শোনান। তাদের মধ্যে ছিলেন খুরশীদ আলম, চন্দনা মজুমদার, রুপু খান, শফিউল আলম প্রমুখ। শিল্পীরা ‘বন্দী পাখির মতো’ ‘তন্দ্রাহারা নয়ন আমার’, ‘আর যেন নেই কোনো ভাবনা’, ‘আজ মনে হয় এই নিরালায়’, ‘আগে জানি না রে দয়াল’, ‘চুন বেশি খাইলে মুখ পুইড়া যায়’, ‘একটা গান লিখ আমার জন্য’, ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’ প্রভৃতি গান গেয়ে শোনান।