ফেসবুক জ্বরে মালাইকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে মেতেছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা খান। ফেসবুক তাঁকে এতটাই মোহাবিষ্ট করেছে যে শুটিংয়ের সময়ও তিনি এ নিয়ে ব্যস্ত থাকেন। আর অবসরে তো কথাই নেই। সম্প্রতি ‘ঝলক দিখলা জা’ অনুষ্ঠানের শুটিংয়ে এ বিষয়টি সবার কাছে আরও বেশি পরিষ্কার হয়। জানা গেছে, অনুষ্ঠানের ফাঁকে ফাঁকেও তিনি ফেসবুকে নিজের বিভিন্ন তথ্য অন্যদের সঙ্গে ভাগাভাগি করেন। ফেসবুকের মাধ্যমে নিজের কাছের বন্ু্লবান্ধবদের সঙ্গে খুব সহজে যোগাযোগ করা সম্ভব বলেও জানান তিনি। আর তাই তিনি এটা ধরে রাখতে চান।উল্লেখ্য, মালাইকা আরোরা খান অভিনীত ‘দাবাং’ ছবির ‘মুন্নি বদনাম হোয়ি’ গানটি গত বছর বেশ আলোচিত হয়।