ফেসবুক নিয়ে বিপাকে বাপ্পি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাপ্পী চৌধুরী
বাপ্পী চৌধুরী

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিয়ে বিপাকে পড়েছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী বাপ্পি চৌধুরী। বেশ কিছুদিন ধরে বাপ্পি চৌধুরী নামে একটি অ্যাকাউন্ট চালাচ্ছিলেন তিনি। কিন্তু কদিন আগে সেটি হ্যাক হয়ে যায়। বাধ্য হয়ে সপ্তাহ খানেক আগে নতুন আরেকটি আইডি খোলেন। সেই আইডি দিয়ে নিজের একটি ফ্যান পেজও খোলেন। কিন্তু ওই আইডিও হ্যাক হয়েছেন দুদিন হলো।
বললেন, ‘আমার সঙ্গেই কেন এ রকম হচ্ছে ঠিক বুঝতে পারছি না। আমি বিটিআরসিতে অভিযোগ দিয়েছি। তারা আইডি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে।’
কথা প্রসঙ্গে বললেন, ‘এই সময়ে ফেসবুক আইডি না থাকা খুবই বিব্রতকর। আর ছবির প্রচারণরা একটা বড় জায়গা তো ফেসবুক। তাই আইডিটা খুব জরুরি।’
বাপ্পি কদিন হলো শুটিং করছেন শাহনেওয়াজ শানুর ‘নায়কবাজি’ চলচ্চিত্রের। এই ছবির শুরুতে নায়িকা ছিলেন পরীমনি। পরে পরীমনিকে বাদ দিয়ে বাপ্পির বিপরীতে মাহিকে নেওয়া হয়েছে। ‘ভালোবাসার রং’ ছবির মাধ্যমে বাপ্পি-মাহি একসঙ্গে চলচ্চিত্রে পা রাখেন।