ফেসবুকে তারকারা

সুবর্ণা মুস্তাফা
নয়নের আলো ছবির নির্মাতা বেলাল আহমেদ আর নেই। বেলাল ভাই, ধন্যবাদ, আমাকে এ রকম একটি চমৎকার সিনেমার অংশ হয়ে থাকার সুযোগ দেওয়ার জন্য। আপনি যেখানেই থাকুন, শান্তিতে থাকুন।
ফাহমিদা নবী
অকারণ সংশয় গেছে ঘুচে। আরও আগে গেলে হতো ভালো। হয়তো এখনই সময়।
বাপ্পা মজুমদার
বিষণ্নতা মনের এমন এক অবস্থা, যার ভয়াবহতা কেবল বিষণ্নতায় আক্রান্তরাই বুঝতে পারেন। কল্পনা করুন তো, আপনার মস্তিষ্ক আপনাকে ক্রমাগত দুঃখবোধ ও শূন্যতার অনুভূতি দিচ্ছে, অথচ চাইলেও আপনি কিছুতেই তা থেকে বের হতে পারছেন না। এ অবস্থায় সবচেয়ে বেশি দরকার সহযোগিতা। যতভাবে সম্ভব বিষণ্নতায় আক্রান্ত ব্যক্তিকে সহযোগিতা করে যেতে হবে।
মম
বন্ধু হওয়া সহজ, কিন্তু বন্ধুত্ব রক্ষা করা কঠিন। এই কঠিন কাজটি সহজ যাঁরা করতে পারেন, তাঁদের জন্য থাউজেন্ড লাইক।
কোনাল
পৃথিবীর সব মানুষই ভালো। কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে কাউকে খারাপ বলা হয়। আমি বিশ্বাস করি, প্রতিটি মানুষেরই পৃথিবী এবং এর বাসিন্দাদের (মানুষ) প্রতি দায়িত্ব আছে। একজন সংগীতশিল্পী হিসেবে বলতে পারি, গানই আমার সবচেয়ে বড় শক্তি। আর এ কারণেই আমি নিজেকে আরও বেশি দায়িত্বশীল মনে করছি। আমি শুধু গান গাইতে চাই না অথবা এটা নিয়ে সারা জীবন পার করতে চাই না। আমি আমার উদ্দেশ্য নিয়ে কাজ করতে চাই—পৃথিবীর সমগোত্রীয় বাসিন্দাদের মুখে হাসি ফোটাতে চাই এবং তাদের সুখী দেখতে চাই। চলুন, সবাইকে ভালোবাসি এবং বিনিময়ে তাদের কাছ থেকে ভালোবাসা পাই। আর কাজটা শুরু হোক আজ থেকে।