ফেসবুকে তারকারা

শাকিব খান
দুই বাংলার দুই বস। এবার জমবে লড়াই। আমরা আছি তাদের সাথে, আপনি আছেন তো?
মোস্তফা সরয়ার ফারুকী
বেশ খোশমেজাজে যাচ্ছি অফিসের দিকে। একটা স্ট্যাটাস দিতে হবে। গাড়ি মহাখালী সিগন্যালে আটকা। পাশে একটা স্কুলের রিকশা। বাইরে থেকে ছিটকিনি দিয়ে আটকানো। চোখ দিয়ে না তাকালেও কান দিয়ে তাকিয়ে বুঝতে পারছি, একটা ছেলে বেরিয়ে আসার চেষ্টা করলে চালক তাকে আটকাচ্ছে। ছেলেটা চালককে কিছু বোঝাল। কিছুক্ষণ পর হঠাৎ ছিটকিনি খোলার শব্দ। হুড়মুড় করে বের হলো ক্লাস ৫ বা ৬-এর একটা ছেলে। এসে আমার গাড়ির জানালায় একটা খাতা বাড়িয়ে দিল। অটোগ্রাফ চাই। দিলাম। রিকশাচালক অবাক হয়ে জানতে চাইল দাড়িওয়ালা এই লোক আবার কে? ছেলেটা ঘাড় ঘুরিয়ে জোর আর অহংকার নিয়ে বলল, উনি ফিল্মমেকার! অটোগ্রাফ এই জীবনে কমবেশি দিতে হয়েছে, কিন্তু তার ওই দৃপ্ত কণ্ঠে বলা ‘উনি ফিল্মমেকার’ কথাটার মাঝে জগতের সব ফিল্মমেকারের জন্য পাঠানো যে শ্রদ্ধা আছে, সেটা আমাকে বিগলিত করেছে। বনানী বিদ্যানিকেতনের ছাত্র অভিজিৎ, তুমি আমাকে বিশ্বাস করালে, এই চলচ্চিত্রজনম পুরোটাই বিফলে যায়নি। আমি উন্নাসিক নই। এই মুহূর্তগুলোর জন্যই আমরা রাতের পর রাত, দিনের পর দিন একটা দৃশ্যের পেছনে জোঁকের মতো লেগে থাকি, একেকটা শটের পিছে ‘কাউঠার’ মতো লেগে থাকি। তোমাদের এই সব ভালোবাসাই ফুসলিয়ে আমাদের নদীতে ঝাঁপ দেওয়ায়। এ জন্যই একটার পর একটা ছবি বানাই। এ জন্যই এবার আসছে পিঁপড়াবিদ্যা! আগামী ২৪ অক্টোবর ঢাকা ও সারা দেশে। সব অভিজিৎকে (এবং যারা অভিজিৎ নয়, তাদের জন্যও) বলি, রেডি হও ভাই।

হাবিব ওয়াহিদ
ঢাকা ক্লাবে গতকাল (শনিবার) রাতে প্রাণবন্ত একটি শো শেষে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে ঢাকার বাইরে যাচ্ছি। একটি ভিডিও ক্লিপ শিগগিরই পোস্ট করছি।
ফুয়াদ আল মুক্তাদির
সে আসলে এফসিপি এক্স ২৪ ঘন্টার মধ্যে শিখেছে। ভিডিও সম্পাদনা দারুণভাবে করছে। আমি সাধারণত বাড়িয়ে কিছু বলি না। মায়া আল মুক্তাদির সত্যিই চমৎকার!
তমালিকা কর্মকার
ইমন (সালমান শাহ), তুমি সব সময় আমার মনের মধ্যে আেছা। তোমাকে খুব মনে পড়ছে। আমরা তোমাকে ভালোবাসি। সালমান শাহর মৃত্যুদিন ৬ সেপ্টেম্বর।
শশী
অনেক দিন পর আবারও কৌশিকদা, মানে কৌশিক শংকর দাশ ও জিতু আহসান ভাইয়ের সঙ্গে কাজ করছি। খুব ভালো লাগছে।
জেনি
মাঝে মাঝে ছোট্ট কোনো বিষয়ে মন অনেক বেশি খুশি হয়ে যায়।
মৌসুমী হামিদ
মানুষ তার নিজের সব সুখ বিসর্জন দিয়ে পরের কল্যাণে নিজেকে নিয়োজিত করে, তবে তাকে বোধ হয় প্রকৃত ভালোবাসা বলা যায়।
সুজানা জাফর
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এলেই কিছু মানুষের ফালতু কাজ দেখে মেজাজ খারাপ হয়ে যায়। কলকাতা থেকে ঢাকায় ফিরে বিমানবন্দরে এমনই অভিজ্ঞতা হয়েছে।