ফেসবুকে তাহসানের ভেরিফায়েড পেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে তাহসানের পেজটি যাচাই-বাছাই করে এর যথার্থতা নিশ্চিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকে গতকাল শনিবার পর্যন্ত তাহসানের ভক্তের সংখ্যা ছিল দুই লাখ ৫৫ হাজার ৪৩২। এখন থেকে তাহসানের সঙ্গে তাঁর ভক্তরা www.facebook.com/tahsanfans ঠিকানায় যোগাযোগ করতে পারবেন। এটা যে তাহসানেরই পেজ, তা বোঝা যাবে পেজে তাহসানের নামের পাশে টিক চিহ্ন দেখে। তাহসান বলেন, ‘গত বৃহস্পতিবার ফেসবুকে আমার পেজটিকে ভেরিফায়েড পেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফেসবুকে আমার নামে অসংখ্য অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু এখানে একটি ছাড়া আর কোনোটিই আমার নয়।উদ্যেশ্যপ্রণোদিতভাবে এই অ্যাকাউন্টগুলো খোলা হয়েছে, যেখান থেকে দেওয়া হচ্ছে স্ট্যাটাস, আপলোড করা হচ্ছে ছবি। এমনকি পরিচিত অনেক বন্ধুর স্ট্যাটাসে মন্তব্যও দেওয়া হচ্ছে ভুয়া অ্যাকাউন্টগুলো থেকে। পুরো ব্যাপারটি নিয়ে আমি ভীষণ বিব্রত ছিলাম। ভেরিফায়েড পেজ হওয়ায় এখন আর কাউকে প্রতারিত হতে হবে না।’