ফেসবুকে নতুন মুখের খোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহাসিক পটভূমির ছবি বুদ্ধার জন্য নতুন মুখের সন্ধানে আশুতোষ গোয়াড়িকর সহায়তা নিয়েছেন ইন্টারনেটের। অনলাইনে ছবির পাত্র-পাত্রী খোঁজ করার পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। একতা কাপুরের ভাবনাটাও অনেকটা তাই। তাঁর নতুন টিভি অনুষ্ঠান তেরে লিয়ের জন্য তিনি নতুন মুখ খুঁজছেন ফেসবুক এবং অরকুটের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে। একতার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আট সদস্যের একটি দলকে দায়িত্ব দেওয়া হয়েছে ফেসবুক বা অরকুটের ব্যবহারকারীদের ছবি, জীবনবৃত্তান্ত বা প্রোফাইল দেখে তরুণ-তরুণীদের বাছাই করার। ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের ব্যাপারেই আগ্রহী তাঁরা। ওয়েবসাইট।