ফেসবুকে মার্ডার টু ছবির প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমরান হাশমি ও মল্লিকা শেরওয়াতের মার্ডার ছবিটির কথা নিশ্চয় সবার মনে আছে। ২০০৪ সালের সেই ছবির সিক্যুয়েল মার্ডার টু এখন মুক্তির অপেক্ষায়। এ ছবিতে অভিনেতা হিসেবে ইমরান হাশমি থাকলেও নেই মল্লিকা শেরওয়াত। তাঁর বদলে অভিনয় করেছেন বলিউডের এ সময়ের আরেক আবেদনময়ী অভিনেত্রী জ্যাকুলিন ফার্ন্দাদেজ। ছবিটি মুক্তি পাবে আগামী ৮ জুলাই। আর এ নিয়ে প্রচারণার প্রস্তুতিও চলছে বেশ জোরেশোরে। তবে বিপত্তি হয়েছে ছবির পোস্টার নিয়ে। প্রচারের জন্য প্রথমে দুটি পোস্টার নির্বাচন করা হলেও সেটি পরিচালক মৌহিত সুরি ও মহেশ ভাটের কারোরই পছন্দ হয়নি। তাই ছবি-সংশ্লিষ্টরা পাঁচটি পোস্টার তৈরির পর নির্বাচনের ভারটা ছেড়ে দিচ্ছেন দর্শকদের ওপরই। টাইমস অব ইন্ডিয়ার খবরে মহেশ ভাট বলেন, ‘আমরা ছবিটির প্রচারণার জন্য পাঁচটি পোস্টার নির্বাচন করেছি। কিন্তু ছবির প্রচারণার ক্ষেত্রে একটি পোস্টার প্রয়োজন। প্রথম দুটি পোস্টার আমাদের দুজনের কারও পছন্দ না হওয়ায় এ ধরনের পথ বেছে নিতে হলো।’ তিনি আরও বলেন, ‘আমরা দুজনে জনগণের মতামতের ওপর পুরোপুরি শ্রদ্ধাশীল। তাদের পছন্দের পোস্টারটিই হবে আমাদের মূল পোস্টার।’ www.facebook.com/m2thefilm—এ ঠিকানায় গিয়ে যে কেউ তাঁদের পছন্দের পোস্টারটিকে ভোট দিতে পারবেন। জানা গেছে, এর আগে মার্ডার ছবির প্রোমো নির্বাচনের ক্ষেত্রেও তাঁরা একই কৌশল অবলম্বন করেন।