ফেসবুকে শাকিরার রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর ফেসবুক ফ্যানপেজটি একটি দেশ হলে জনসংখ্যার দিক দিয়ে এটি হতো বিশ্বের দ্বাদশ বৃহত্তম দেশ! তাঁর ফেসবুক পাতায় যতজন ভক্তের লাইক আছে, এর চেয়ে বেশি জনসংখ্যা আছে বিশ্বের মাত্র ১১টি দেশের! এমনই এক মাইলফলক স্পর্শ করলেন শাকিরা। সম্প্রতি ফেসবুকে তাঁর ভক্তসংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। ফেসবুকে তিনিই সবচেয়ে বেশি ‘লাইক’ পাওয়া শিল্পী। গ্র্যামিজয়ী এই সংগীতশিল্পী এক বার্তায় বলেছেন, তিনি সম্মানিত ও গর্ববোধ করছেন। ফেসবুক শিল্পী ও ভক্তদের মধ্যে সেতুবন্ধ গড়ে দিয়েছে। এ উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এমনকি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও অভিনন্দন জানিয়েছেন শাকিরাকে। এএনআই।