ফেসবুকে শাকিরার রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে আপনি কি শাকিরার ফ্যানপেজ ‘লাইক’ করেছেন? লাইক করে থাকলে জেনে রাখুন একটা রেকর্ডের অংশ হয়ে গেছেন আপনি! ফেসবুকে হিমালয়-সমান এক রেকর্ড গড়লেন শাকিরা। ফেসবুকে পাঁচ কোটির বেশি মানুষ লাইক করেছে তাঁকে। শাকিরা এই মাইলফলক ছুঁলেন গেল সপ্তাহেই। তার পরই ফেসবুকের ওয়ালে একটা ছবি টাঙালেন এই কলম্বিয়ান তারকা। সেখানে দেখা যাচ্ছে, মাথায় একটা পার্টি ক্যাপ পরিহিত এই তারকার মুখে হাসি, ডান হাতে বেলুন আর বাঁ হাতে একটা কাগজ; তাতে লেখা—‘৫০ মিলিয়ন!!’। সংবাদমাধ্যমগুলোর মাধ্যমে ভক্তদের জানালেন, ‘ফেসবুকে ৫০ মিলিয়ন! অবিশ্বাস্য! অনেক ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য।’ আইএএনএস।