ফেসবুকে সালমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে রয়েছে সালমান খানের অসংখ্য ভক্ত। এবার তাঁদের জন্য একটি সুখবর। ফেসবুকে যোগ দিয়েছেন সালমান। এতে করে সালমান ও তাঁর ভক্তদের সঙ্গে যোগাযোগটা আরও সহজ হয়ে গেল।এর আগে টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করলেও গতকাল শুক্রবার সকালে ফেসবুকে যোগ দিয়েছেন সালমান। আর সকালের মধ্যে সালমানের ফেসবুক পেইজে লাইক দিয়েছেন ২৬ লাখের মতো ভক্ত।এদিকে ফেসবুকের ব্যাপারে আগ্রহের কারণ হিসেবে এক ভিডিও বার্তায় সালমান জানিয়েছেন, ‘অনেকের মাধ্যমে জানতে পেরেছি, ফেসবুকে আমার নামে বেশ কিছু ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। বিভ্রান্তি এড়ানোর জন্য ফেসবুকে যোগ দিলাম।’ফেসবুকে যোগ দিয়ে সালমান তাঁর ভক্তদের জানিয়েছেন, সামনের অক্টোবরে ভারতের বিভিন্ন স্থানে বিইং হিউম্যান স্টোরের শাখা চালু করতে যাচ্ছেন তিনি।সালমানের ফেসবুক পেইজে দুর্লভ কিছু আলোকচিত্র, সালমান অভিনীত চলচ্চিত্রের বিভিন্ন বিষয়, পর্দার অন্তরালের নানা ঘটনা, ব্যক্তিগত ভালো লাগা ও এই অভিনেতার শৈশবের আলোকচিত্রের একটি চমত্কার সংগ্রহ দেখার সুযোগ পাবেন ভক্তরা।