ফেসবুকে সালমান-শচীনকে পেছনে ফেললেন রেহমান
ফেসবুকে অস্কারজয়ী ভারতীয় সংগীতপরিচালক এ আর রেহমানের অনুসারীর সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে। আর এর মাধ্যমেই ফেসবুকে সবচেয়ে জনপ্রিয় ভারতীয় ব্যক্তিত্ব হিসেবে নাম লেখালেন তিনি। জনপ্রিয়তার এ দৌড়ে তিনি পেছনে ফেলেছেন সালমান খান, অমিতাভ বচ্চন, শচীন টেন্ডুলকারের মতো ব্যক্তিত্বদের। এ প্রসঙ্গে ‘জয় হো’খ্যাত ৪৬ বছর বয়সী এ সংগীতপরিচালক তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, ‘এক কোটি ফেসবুক-ভক্তের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’ প্রায় ৯২ লাখ ফেসবুক অনুসারী নিয়ে রেহমানের পরের অবস্থানে রয়েছেন ভারতের ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার। তৃতীয় স্থানে আছেন ‘দাবাং’খ্যাত বলিউডের অভিনেতা সালমান খান। ফেসবুকে তাঁর অনুসারীর সংখ্যা ৭৫ লাখ ছাড়িয়ে গেছে। তালিকায় পরবর্তী দুটি অবস্থানে রয়েছেন আমির খান ও অমিতাভ বচ্চন। এক খবরে এমন তথ্য জানিয়েছে পিটিআই। তালিকায় সেরা দশের মধ্যে আরও ঠাঁই পেয়েছেন প্রিয়াংকা চোপড়া, হূতিক রোশন, শাহরুখ খান, অক্ষয় কুমার ও লতা মুঙ্গেশকর।