ফেসবুকের কল্যাণে সবচেয়ে ধনী রক-তারকা বোনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকের কল্যাণে সম্প্রতি বিশ্বের সবচেয়ে ধনী রক-তারকার খাতায় নাম লিখিয়েছেন আইরিশ রক ব্যান্ড ইউটুর প্রধান কণ্ঠশিল্পী বোনো।২০০৯ সালে ফেসবুক সাইটের জন্য ৯০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল বোনোর প্রতিষ্ঠান ‘এলিভেশন পার্টনারস’। সম্প্রতি সেই অর্থের ১৬ গুণ পকেটে পুরেছেন ৫২ বছর বয়সী এই সংগীত শিল্পী।২০১০ সালে ৩৫০ মিলিয়ন ডলারের মালিক ছিলেন বোনো, ফেসবুকের কল্যাণে সম্প্রতি এর সঙ্গে যুক্ত হয়েছে আরও দেড় বিলিয়ন ডলার। সাম্প্রতিক এক খবরে এমন—তথ্যই প্রকাশ করেছে এমটিভি নিউজ।দেড় বিলিয়ন ডলার পকেটে ভরার পর বিশ্বের সবচেয়ে ধনী রক-তারকার তকমা এখন বোনোর দখলে। আয়ের দিক দিয়ে তাঁর চেয়ে ৫০০ মিলিয়ন ডলার পিছিয়ে পড়েছেন বিটলস-তারকা স্যার পল ম্যাকার্টনিও।এ ক্ষেত্রে বোনোর ধারে-কাছে নেই অন্যান্য ধনী সংগীতশিল্পীও। যেমন ব্রুস স্প্রিংস্টিন আর ‘পপ কুইন’ ম্যাডোনা যৌথভাবে ৮০০ মিলিয়ন ডলারের মালিক।