ফেস্টিভ্যাল স্কোপে ফারুকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাবশালী ওয়েব প্ল্যাটফর্ম ‘ফেস্টিভ্যাল স্কোপ’-এর এ সপ্তাহের ‘ডিরেক্টর ইন ফোকাস’ নির্বাচিত হয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। ফারুকী জানান, ফেস্টিভ্যাল স্কোপ মূলত বিশ্বের ফেস্টিভ্যাল প্রোগ্রামার ও চলচ্চিত্র পেশায় নিয়োজিত লোকজনের ওয়েব প্ল্যাটফর্ম। এই প্রোগ্রামাররা উৎসবের ছবি নির্বাচন কিংবা কোনো পরিচালকের কাজ সম্পর্কে জানার জন্য ফেস্টিভ্যাল স্কোপের অনলাইনে ছবি দেখে থাকেন। এই ওয়েব প্ল্যাটফর্ম বিশ্বের বিভিন্ন উল্লেখযোগ্য উৎসবে পুরস্কার পাওয়া এবং নির্বাচিত ছবি অনলাইনে প্রদর্শনের ব্যবস্থা করে। এই বিপুলসংখ্যক আলোচিত পরিচালকের মধ্য থেকে প্রতি সপ্তাহে ফেস্টিভ্যাল স্কোপ একজন পরিচালককে ডিরেক্টর ইন ফোকাস নির্বাচন করে।ফেস্টিভ্যাল স্কোপের নিউজ লেটার ও ওয়েবসাইটে এরই মধ্যে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।ফেস্টিভ্যাল স্কোপ তার গ্রাহকদের জন্য এরই মধ্যে ফারুকীর টেলিভিশন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ও ওকে কাট অনলাইনে প্রদর্শন করেছে। সম্প্রতি ফেস্টিভ্যাল স্কোপে যুক্ত হয়েছে বাংলাদেশের আরেক পরিচালক কামার আহমেদের ছবি শুনতে কি পাও।