ফেয়ার অ্যান্ড লাভলীর শুভেচ্ছাদূত মাহি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহিয়া মাহি
মাহিয়া মাহি

ফেয়ারনেস ব্র্যান্ড ফেয়ার অ্যান্ড লাভলীর শুভেচ্ছাদূত হয়েছেন চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি। পণ্যটির প্রস্তুতকারী ও পরিবেশক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সঙ্গে গত মঙ্গলবার মাহির চুক্তি সই হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের বিপণন ব্যবস্থাপক মাহাতাব হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তি অনুযায়ী শুভেচ্ছাদূত হিসেবে মাহি ফেয়ার অ্যান্ড লাভলীর বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবেন। তিনি ফেয়ার অ্যান্ড লাভলীর বিজ্ঞাপনচিত্র, ইভেন্ট ও কর্মশালায় অংশ নেবেন।