ফোবানা সম্মেলনে 'সোল অব দা ওয়াটার'র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ভাটির পুরুষ’ প্রামাণ্যচিত্র হাতে শাহ আব্দুল করিম।
‘ভাটির পুরুষ’ প্রামাণ্যচিত্র হাতে শাহ আব্দুল করিম।

শাহ আব্দুল করিমের উপর বানানো শাকুর মজিদের নতুন প্রামাণ্যচিত্র ‘সোল অব দা ওয়াটার’ এর উদ্বোধনী প্রদর্শনী হবে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে । ওয়াশিংটন ডিসির শেরাটন পেন্টাগন সিটি হোটেলে ২ থেকে ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৩০তম ফোবানা সম্মেলনের শেষ দিন শাকুর মজিদের গ্রন্থণা, চিত্রগ্রহণ, ধারাবর্ণনা, পরিচালনা ও পরিচালনায় ২০ মিনিটের নতুন প্রামাণ্যচিত্র ‘সোউল অফ দা ওয়াটার’ প্রদর্শিত হবে ।
নির্মাতা শাকুর মজিদ এখন মিশিগানে অবস্থান করছেন। টেলিফোনে আলাপকালে তিনি জানান, ইতিপূর্বে শাহ আব্দুল করিমকে নিয়ে বানানো প্রামাণ্যচিত্র ‘ভাটির পুরুষ’ এর পরবর্তী কাহিনি এই প্রামাণ্যচিত্রের বিষয়। এটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বানানো। ইংরেজি ভাষান্তর করেছেন সৈয়দ ইশতিয়াক রেজা।
শাকুর মজিদ বলেন, ‘২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত শাহ আব্দুল করিমকে ভিডিও ক্যামেরায় অনুসরণ করে বানিয়েছিলাম প্রামাণ্যচিত্র ‘ভাটির পুরুষ’। ৫০ মিনিটের এই তথ্যচিত্র শাহ আব্দুল করিমের জীবদ্দশায় প্রথম প্রচার হয়েছিল বাংলাদেশ টেলিভিশনে ২০০৯ সালের ১৪ এপ্রিল। শাহ করিম হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে দেখেও ছিলেন সেটা।’
২০০৯ সালের ১২ সেপ্টেম্বর সিলেটের এক ক্লিনিকে মারা যান এই সাধক গীতি কবি। পরদিন তার দাফন হয় গ্রামের বাড়িতে। জীবন, মৃত্যু, ধর্ম, পরকাল নিয়ে জীবনে তিনি কি বলেছিলেন আর মৃত্যুপরবর্তি সময়ে তাকে নিয়ে কি ঘটনা ঘটেছিল, তা নিয়েই এই নতুন প্রামাণ্যচিত্র - ‘সোল অফ দা ওয়াটার’।