ফোবানাতে গান করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা দুটি কেমন জুটি—জুটি বেঁধে যাঁরা সফল হয়েছেন, সেই তারকাদের নিয়ে অনুষ্ঠানটি। বৈশাখী টিভির এই অনুষ্ঠানের আজকের জুটি আরফিন রুমী ও পড়শী। উপস্থাপনা করেছেন ফারহানা নিশো। প্রযোজক পলাশ মাহবুব। রুমী এখন আছেন যুক্তরাষ্ট্রে। সেখানে যাওয়ার আগে গত বুধবার সকালে কথা হয় তাঁর সঙ্গে। যুক্তরাষ্ট্র থেকে মাত্র কদিন আগেই এলেন। আবার যাচ্ছেন?যুক্তরাষ্ট্রে এটা আমার তৃতীয় সফর। এবার যাচ্ছি ফোবানা সম্মেলনে গান করতে। বাংলাদেশ থেকে আরও কয়েকজন শিল্পী যাচ্ছেন। পুরো সেপ্টেম্বর মাসই ওখানে থাকব। আরও কয়েকটি অনুষ্ঠানে গান করার কথা আছে।কিছুদিন আগে যখন গিয়েছিলেন, তখন কী করেছেন?তখনো এক মাস ছিলাম। দুই মাস আগে ফিরেছি। কয়েকটি অনুষ্ঠানে গান করেছি। তখন আমি আরেকটি কাজ করেছি—গান করার ফাঁকে মিউজিকের ওপর কিছু পড়াশোনা করেছি।মাত্র এক মাসে কী পড়াশোনা করেছেন?মিউজিকের ওপর নানা ধরনের ছোট ছোট কোর্স আছে। এ ছাড়া যাঁরা ওখানে মিউজিক নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, তেমন কয়েকজনের সঙ্গে পরিচয় হয়েছে। তাঁদের কাছ থেকেও কিছু জানার চেষ্টা করেছি। এবার যাওয়ার উদ্দেশ্যও তা-ই। এই ইচ্ছাটা হওয়ার কারণ কী?আমরা তো এখানে গান করছি ঠিকই, কিন্তু কতটুকুই বা জানি। বিশ্বের সবাই অনেক এগিয়ে গেছে। তাদের সঙ্গে তাল মেলাতে হবে। দেশে ইদানীং কোনো কাজ করেছেন?কয়েকটি গানের কাজ করেছি। এ ছাড়া বৈশাখী টিভির আমরা দুটি কেমন জুটি অনুষ্ঠানে আমি আর পড়শী গিয়েছিলাম। পড়শী আমার সুরে অনেকগুলো গান গেয়েছে। কিছু গানে আমার সঙ্গে কণ্ঠও দিয়েছে। কয়েকটি গান অনেক জনপ্রিয় হয়েছে। এই যেমন ‘খুঁজে খুঁজে’, ‘প্রিয়তমা’, ‘এই জীবনে’ ও ‘তুমি হাত বাড়িয়ে দাও’। এই অনুষ্ঠানে আমাদের নিয়ে অনেক কথা হয়েছে।দেশে ফিরছেন কবে?অক্টোবর মাসের প্রথম সপ্তাহে।