ফোর্বস তালিকা শীর্ষে ক্রিস্টেন-প্যাটিনসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে বেশি আয় করেছেন এমন তারকা জুটির নামের তালিকা সম্প্রতি প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। ‘টোয়াইলাইট’ সিরিজের ছবিতে জুটি বেঁধে অভিনয়ের সুবাদে তালিকা শীর্ষে উঠে এসেছে পর্দা ও বাস্তবের বহুল আলোচিত তারকা জুটি ক্রিস্টেন-প্যাটিনসনের নাম। এ প্রসঙ্গে ফোর্বস ম্যাগাজিনের পক্ষ থেকে ডরোথি পোমার্যান্টজ বলেন, ‘টোয়াইলাইট সিরিজের ছবিগুলো অন্যরকম একটি গ্রহণযোগ্যতা পেয়েছে দর্শকদের কাছে। এ সিরিজের প্রতিটি ছবিই অসাধারণ। ছবিগুলোর ব্যাপক সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন স্টুয়ার্ট এবং প্যাটিনসন। পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও প্রেমের সম্পর্কে জড়িয়ে হলিউডের তারকা জুটি হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তাঁরা।’ জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।হলিউডের সর্বাধিক আয়কারী জুটি হিসেবে দ্বিতীয় স্থান দখল করেছেন চ্যানিং ট্যাটুম এবং র্যাচেল ম্যাকাডামস। গত বছর মুক্তি পাওয়া ‘দ্য ভো’ চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয়ের মাধ্যমে এই সাফল্য পেয়েছেন তাঁরা। আর ২০১১ সালে মুক্তি পাওয়া রোমান্টিক কমেডিধর্মী ‘জাস্ট গো উইথ ইট’ ছবির জন্য তালিকায় তিন নম্বরে ঠাঁই পেয়েছেন জেনিফার অ্যানিস্টন এবং অ্যাডাম স্যান্ডলার।