ফ্যান্টাসি কিংডমে আজ মাদকবিরোধী কনসার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো বন্ধুসভা আজ আয়োজন করেছে ‘বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্ট’। আয়োজনটিতে সহযোগিতা করছে কনকর্ড। মিডিয়া পার্টনার চ্যানেল আই ও এবিসি রেডিও। ঢাকার ফ্যান্টাসি কিংডমে কনসার্ট শুরু হবে বেলা তিনটায়। এই অনুষ্ঠানে গান করবেন এলআরবি, ওয়ারফেজ, মৃত্তিকা, লালন, ন্যান্সি, কিশোর ও পড়শী। বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন শাকিব খান, জাহিদ হাসান, ফেরদৌস, মৌসুমী, মোশাররফ করিম, নিরব ও সারিকা। উপস্থাপনা করবেন আব্দুন নূর তুষার ও শারমিন লাকি। থাকবেন বিশিষ্টজনেরাও। ফ্যান্টাসি কিংডম সূত্রে জানা গেছে, পার্কে আসা দর্শনার্থীরা আজকের কনসার্টটি উপভোগ করতে পারবেন।