ফ্যান্টাসি কিংডমে মাদকবিরোধী কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর আয়োজনে এবার ফ্যান্টাসি কিংডমে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্ট। ১৭ জুলাই বিকেল চারটায় ফ্যান্টাসি কিংডমে আয়োজিত এই কনসার্টে গান আর কথার মধ্য দিয়ে মাদককে ‘না’ বলতে উপস্থিত থাকতে সম্মত হয়েছেন আইয়ুব বাচ্চু ও তাঁর ব্যান্ড এলআরবি, কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, সামিনা চৌধুরী ও আসিফ, চিত্রনায়ক ফেরদৌস, শাকিব খান, টিভি অভিনেতা মাহফুজ আহমেদ, চঞ্চল চৌধুরী, অভিনেত্রী তারিন, মীম ও শখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আব্দুন নূর তুষার। মাদকবিরোধী এই কনসার্টে সার্বিক সহযোগিতা করছে বাংলালিংক, কনকর্ড, চ্যানেল আই ও প্রথম আলো বন্ধুসভার ঢাকার সদস্যরা। এর আগে ৩ জুলাই প্রথম আলোর আয়োজনে বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্টটি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম ফয়’স লেকের সি ওয়ার্ল্ডে। ওই কনসার্টে অংশ নেন আইয়ুব বাচ্চু ও তাঁর ব্যান্ড এলআরবি, দূরবীন, কণ্ঠশিল্পী আসিফ, মেহ্রীন, টিভি অভিনেতা জাহিদ হাসান, অভিনেত্রী অপি করিম, মীম ও আব্দুন নূর তুষার। আনন্দ প্রতিবেদক