ফ্যাশন ডিজাইনার রিয়ান্না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুলের রং কতবার বদলেছেন হিসাব নেই। টকটকে লাল লিপস্টিকে যেমন, সাদামাটা গোলাপি বা বাদামি লিপস্টিকেও তেমনই স্বচ্ছন্দ তিনি। ছেঁড়া জিন্স, সাঁতারের পোশাক, জাম্পস্যুট বা গাউন যেটাই পরুন, সেটাই অনেকের কাছে হয়ে যায় চলতি ট্রেন্ড। গানের শিল্পী হলেও ফ্যাশন ম্যাগাজিনগুলোর প্রচ্ছদে কতবারই তো দেখা গেছে তাঁকে। সেই রিয়ান্না ফ্যাশন ডিজাইন করছেন, এটা তো জবর খবরই বটে। ব্রিটিশ প্রতিষ্ঠান রিভার আইল্যান্ডের সঙ্গে কাজ করছেন তিনি। তাদের ‘২০১৩ স্প্রিং’ সংগ্রহে পাওয়া যাবে রিহান্নার নকশা করা পোশাক। বললেন, ‘লন্ডন শহরটা আমাকে দারুণ অণুপ্রাণিত করে। রিভার আইল্যান্ড তাদের পোশাক নিয়ে বেশ মজা করে। ভাবছি, দারুণ কিছু কাজ করা যাবে তাদের সঙ্গে।’ এএনআই।