ফ্যাশন শোতে প্রিন্সের অপ্রকাশিত গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিন্স
প্রিন্স

প্রয়াত কিংবদন্তি শিল্পী প্রিন্সের অপ্রকাশিত গানের গুপ্ত ভান্ডার থাকা অস্বাভাবিক নয়। প্রশ্ন হচ্ছে, কবে আর কীভাবে সেগুলো আলোর মুখ দেখবে । প্রয়াত শিল্পীর সে রকম একটি অপ্রকাশিত গান বাজিয়ে সম্প্রতি সবার প্রশংসা কুড়িয়েছেন ইতালিয় ফ্যাশন ডিজাইনার দোনাতেলা ভিরস্যাচে ।
গত সোমবার তাঁর ফ্যাশন হাউস ‘মেনস এসএস ১৭’-এর এক অনুষ্ঠানে প্রিন্সের একটি অপ্রকাশিত গান বাজিয়ে শোনান । তিনি জানান, ১৯৯৫ সালে তাঁর ফ্যাশন হাউসের জন্যই প্রিন্স গানটি করেছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দোনাতেলা জানিয়েছেন, প্রিন্সের এই গান আগে কখনোই কেউ শোনেননি । একেবারেই ব্যক্তিগত উপহার হিসেবে গানটি তাঁর ফ্যাশন হাউসের জন্য নির্মাণ করেছিলেন শিল্পী । একটি বিশেষ অনুষ্ঠানেই সেটি বাজিয়ে শোনানোর পরিকল্পনা ছিল । এই ফ্যাশন শোটিতে প্রিয় বন্ধুর সেই গান বাজিয়ে শোনানোর সুযোগটা মিলল ।
আসছে রোববার ‘দ্য বেট অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রয়াত শিল্পী প্রিন্সকে শ্রদ্ধা জানানো হবে । প্রিন্সের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন এমন শিল্পীদের মধ্যে সেই অনুষ্ঠানে গান করবেন শিলা ই, জেনেলা মানু, ডি অ্যাঞ্জেলো প্রমুখ । ইয়াহু