ফ্যাশন-সচেতন সোনমের সাধারণ চরিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনম কাপুর
সোনম কাপুর

বলিউডের কোন অভিনেত্রী ফ্যাশন-সচেতন নন? সবাই সচেতন, তবে সবার ফ্যাশনই যে বাহবা পাওয়ার মতো, তা কিন্তু নয়। এ ক্ষেত্রে প্রথম থেকেই বেশ সুনাম কুড়িয়েছেন সোনম কাপুর। সম্প্রতি সই করেছেন আনন্দ এল রাইয়ের রাঞ্ঝা ছবির চুক্তিপত্রে। খুব সাধারণ এক ভারতীয় মেয়ের চরিত্রে অভিনয় করবেন এতে। তাই নিন্দুকেরা বলছিল, ফ্যাশন-সচেতন তকমাটা সরিয়ে ভালো অভিনেত্রী হিসেবে নিজেকে চেনানোর জন্যই এমন চরিত্রে অভিনয় করছেন সোনম। তবে সোনমের সোজাসাপ্টা জবাব, ‘আমি যখন সাধারণ একটি চরিত্রে অভিনয় করব, তখন দর্শকের মনোযোগ থাকবে আমার অভিনয়ের ওপর। রাঞ্ঝা ছবির চরিত্রটি যেমন, আমিও তখন তেমনই হয়ে যাব। আর অভিনয় শেষে আমি আমার মতোই। এর সঙ্গে ফ্যাশন-সচেতনতাকে আড়াল করার কিছু নেই।’ পিটিআই।