ফ্যাশনে ম্যাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপতারকা ম্যাডোনা এবার ফ্যাশন ডিজাইনার হলেন। গত বুধবার ফ্যাশনের জগতে খ্যাতনামা প্রতিষ্ঠান আইকনিক্স ব্র্যান্ড গ্রুপের সঙ্গে মিলে তিনি বিশ্বব্যাপী ফ্যাশন ব্র্যান্ড চালু করেছেন। এতে শুরুতেই থাকছে ‘জুনিয়রস কালেকশন’। ম্যাডোনা ও তাঁর কিশোরী মেয়ে লিওন মিলে এসব পোশাকের নকশা করেছেন। আসছে আগস্টে ম্যাসিস ডিপার্টমেন্ট স্টোরে পাওয়া যাবে এসব পোশাক। এই ফ্যাশন প্রতিষ্ঠানের নাম এমজি আইকন। এর অর্ধেক মালিকানা আইকনিকেসর এবং অর্ধেক মালিকানা ম্যাডোনা ও তাঁর ব্যবস্থাপক গাই ওসেরির। ওয়েবসাইট।