ফ্যাশনেও ‘পশ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্যাশন ডিজাইনার হিসেবে সম্মানজনক স্বীকৃতি পেলেন ভিক্টোরিয়া বেকহাম। পশ স্পাইস নামে একসময় খুব পরিচিত এই তারকা নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড চালু করেছেন বেশ কিছুদিন হলো। এবার ‘ওমেনসওয়্যার ডিজাইনার অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার নিতে পারেননি ভিক্টোরিয়া বেকহাম। তবে টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। ফ্যাশন দুনিয়ায় এই পুরস্কার বেশ মর্যাদার। আইএএনএস।