ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রাঙ্কফুর্ট বইমেলা
ফ্রাঙ্কফুর্ট বইমেলা

এ বছর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের কয়েকটি প্রকাশনা সংস্থা। বাংলাদেশ জ্ঞান পুস্তক ও প্রকাশনা সমিতির সভাপতি ওসমান গনি আজ প্রথম আলোকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান। তিনি এবং সমিতির অন্য সদস্যরা এখন পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ বইমেলায় অংশ নেওয়ার জন্য অবস্থান করছেন।
এর আগে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন প্রকাশক নিজ উদ্যোগে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অংশ নিয়েছিলেন। সেটা নিছক পর্যবেক্ষক কিংবা দর্শনার্থী হিসেবে। ওসমান গনি জানান, ‘এবারই প্রথম অংশ নিচ্ছি। এটা আমাদের দেশের প্রকাশনা সংস্থার জন্য অত্যন্ত ইতিবাচক সংবাদ। জ্ঞান ও সৃজনশীল পুস্তক প্রকাশনা সমিতির নেতৃত্বে বিভিন্ন প্রকাশনা সংস্থার প্রতিনিধিরা মেলায় অংশ নেবে। বইমেলা শুরু হবে ১৪ অক্টোবর। শেষ হবে ১৬ অক্টোবর।’
ফ্রাঙ্কফোর্টের মেলায় বই বিক্রি হয় না। এ প্রসঙ্গে ওসমান গণি বলেন, এ মেলায় বই বিক্রি না হলেও বই বাজারজাতের রাস্তা তৈরি হয়। পৃথিবীর বিভিন্ন দেশের নামি-দামি প্রকাশকরা সেখানে উপস্থিত হয় এবং তাদের নিজস্ব প্রকাশনা নিয়ে আলোচনা করেন। এ ভাবে চিন্তার বিনিময়ের মধ্যে দিয়ে প্রকাশনা শিল্পের বিশাল ক্ষেত্র তৈরি হয়। বাংলাদেশের প্রকাশকরা নতুন করে আন্তজার্তিক বাজার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।’