ফ্রাঙ্কোফোনি উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের ২০ মার্চ সারা পৃথিবীর ফ্রাঙ্কোফোন বা ফরাসি ভাষা ব্যবহারকারী দেশগুলো আন্তর্জাতিক ফ্রাঙ্কোফোনি দিবস উদ্যাপন করে আসছে। সেই ধারাবাহিকতায় আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় গতকাল শুরু হয়েছে এ বছরের ফ্রাঙ্কোফোনি উৎসব।
গতকাল শুরু হয়ে এই আয়োজন চলবে ২৫ মার্চ পর্যন্ত। গতকাল সন্ধ্যা সাতটায় শুরুর দিনে থাকছে ফ্রাঙ্কোফোনি কনসার্ট। অন্য অনুষ্ঠানমালার মধ্যে থাকছে পেতঙ্ক নামের একটি ফরাসি ক্রীড়া প্রতিযোগিতা, ল্যাবসি-তোয়া প্রতিযোগিতা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, বাংলাদেশের জাতীয় সংসদ পরিদর্শন, অনুবাদ প্রতিযোগিতা, সাহিত্য বিষয়ে আলোচনা ইত্যাদি।