ফ্রান্সে মধ্যরাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের পথে রওনা হয়ে গেছেন উডি অ্যালেন। সেখানে খ্যাতিমান এই মার্কিন পরিচালক শুরু করবেন তাঁর মিডনাইট ইন প্যারিস ছবির কাজ। অ্যালেন জানিয়েছেন, এবারের গ্রীষ্মেই তিনি শুরু করবেন রোমান্টিক কমেডি ঘরানার এই ছবির কাজ। মিডনাইট ইন প্যারিস ছবির অন্যতম আকর্ষণ, এই ছবিতে অভিনয় করছেন ফরাসি ফার্স্ট লেডি কার্লা ব্রুনি। তাঁর সঙ্গে আছেন অস্কার বিজয়ী অভিনেত্রী ম্যারিয়ন কটিইয়ার, ওয়েন উইলসন ও র্যাচেল অ্যাডামস। এদিকে সামনে মুক্তি পেতে যাচ্ছে উডি অ্যালেনের নতুন ছবি ইউ উইল মিট এ টল ডার্ক স্ট্রেঞ্জার। ওয়েবসাইট।