ফ্রান্সে 'আন্ডার কন্সট্রাকশন' জিতল তিন পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্ডার কন্সট্রাকশন’ ছবির দৃশ্য
আন্ডার কন্সট্রাকশন’ ছবির দৃশ্য
‘আন্ডার কন্সট্রাকশন’ ছবির পরিচালক  রুবাইয়াত হোসেন
‘আন্ডার কন্সট্রাকশন’ ছবির পরিচালক রুবাইয়াত হোসেন

ফ্রান্সের ভেসল আন্তর্জাতিক এশীয় চলচ্চিত্র উৎসবে ‘আন্তর্জাতিক জুরি পুরস্কার’সহ তিনটি পুরস্কার জিতেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘আন্ডার কন্সট্রাকশন’। উৎসবের সমাপনী অনুষ্ঠানে গতকাল বুধবার ছবির পরিচালক রুবাইয়াত হোসেনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। উৎসব শুরু হয়েছিল ৪ ফেব্রুয়ারি। এ ছবি অন্য যে দুটি পুরস্কার পেয়েছে সেই দুটি পুরস্কার হচ্ছে, ‘এমিলি গিমেট জুরি পুরস্কার’ ও ‘বিশেষ জুরি পুরস্কার’।
প্যারিসের গিমেট ন্যাশনাল মিউজিয়াম অব এশিয়ান আর্টসের পক্ষ থেকে ‘এমিলি গিমেট জুরি পুরস্কার’ পাওয়ায় আগামী এপ্রিল মাসে এই জাদুঘরের উদ্যোগে প্যারিসে প্রদর্শন করা হবে ‘আন্ডার কন্সট্রাকশন’ ছবিটি।
ফ্রান্সের ভেসল শহরে অনুষ্ঠিত এশীয় চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক এই উৎসবে এশিয়ার সম্ভাবনাময় চলচ্চিত্রকারদের খুঁজে বের করা এবং তাঁদের চলচ্চিত্রের প্রসারে ব্যাপক ভূমিকা রাখছে।
রুবাইয়াত হোসেনের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় ছবিটি সম্পর্কে বলা হয়েছিল, ‘এটি বাংলাদেশের একজন নারী নির্মাতার সাহসিকতাপূর্ণ চলচ্চিত্র, যা সমাজের একেবারে মর্মস্থলে জায়গা করে নেয়। কিন্তু নারী হিসেবে কোনো ধরনের পক্ষপাত ছাড়াই এটি একটি অনন্য ছবি।’