ফ্রান্সের উৎসবে পুরস্কৃত 'আন্ডার কনস্ট্রাকশন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের ভেসল আন্তর্জাতিক এশীয় চলচ্চিত্র উৎসবে ‘আন্তর্জাতিক জুরি পুরস্কার’সহ তিনটি পুরস্কার জিতেছে বাংলাদেশের চলচ্চিত্র আন্ডার কনস্ট্রাকশন। উৎসবের সমাপনী অনুষ্ঠানে গত বুধবার ছবির পরিচালক রুবাইয়াত হোসেনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। ছবির অন্য দুটি পুরস্কার হলো ‘এমিলি গিমেট জুরি পুরস্কার’ ও ‘বিশেষ জুরি পুরস্কার’। উৎসব শুরু হয় ৪ ফেব্রুয়ারি।
প্যারিসের গিমেট ন্যাশনাল মিউজিয়াম অব এশিয়ান আর্টসের পক্ষ থেকে ‘এমিলি গিমেট জুরি পুরস্কার’ পাওয়ায় আগামী এপ্রিল মাসে এই জাদুঘরের উদ্যোগে প্যারিসে প্রদর্শন করা হবে আন্ডার কনস্ট্রাকশন ছবিটি।