ফ্রান্সের লা রোশেলেতে ‘নীল নবঘনে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরুজ্জামান কামুর প্রামাণ্যচিত্র নীল নবঘনে (Living Blue) দেখানো হবে ফ্রান্সের সৈকত শহর লা রোশেলেতে। বাংলাদেশের উত্তরাঞ্চলে নীল চাষের পুনরুজ্জীবনের গল্প নিয়ে কামরুজ্জামান কামু তৈরি করেছেন ছবিটি। কামু জানান, প্রাকৃতিক রঙের আন্তর্জাতিক মেলা ‘আইল্যান্ড ২০১১’-তে ২৭ ও ২৮ এপ্রিল স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় দেখানো হবে তাঁর নীল নবঘনে। উৎসবে অংশগ্রহণের জন্য বিশ্বের ৮০টি দেশ থেকে প্রামাণ্যচিত্র পাঠানো হয়। তার মধ্য থেকে মনোনীত হয়েছে নীল নবঘনে।কামু বলেন, ‘ব্রিটিশদের নীল চাষ মানে শোষণ আর অত্যাচারের আরেকটি নাম। প্রায় দেড় শ বছর পর সেই নীল হয়ে উঠেছে গরিব মানুষের বেঁচে থাকার স্বপ্ন, প্রত্যয়ের উপাখ্যান। আমার এই ছবিতে ইতিহাসের পুনরাবৃত্তির গল্প তুলে ধরেছি।’