ফ্রি টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টার সিনেপ্লেক্সে এখন একটি টিকিট কিনলে সঙ্গে আরেকটি ফ্রি দেওয়া হচ্ছে। রমজান মাস উপলক্ষে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। আর তা বিকেল পাঁচটার আগের যেকোনো প্রদর্শনীর জন্য প্রযোজ্য। এ ছাড়া পাওয়া যাচ্ছে ‘ঈদ গিফট ভাউচার’। এতে থাকছে দুটি প্রিমিয়াম টিকিট ও খাবার। বিজ্ঞপ্তি।