ফ্রিদা ও সিদ্ধার্থের রহস্যময় সম্পর্ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রিদা পিন্টো-সিদ্ধার্থ মালায়া
ফ্রিদা পিন্টো-সিদ্ধার্থ মালায়া

সিদ্ধার্থ মালায়াকে সবাই বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সাবেক প্রেমিক হিসেবেই চেনেন। এক বছরেরও বেশি সময় ধরে প্রেম করার পর ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। অন্যদিকে স্লামডগ মিলিয়নিয়ার ছবির দুই তারকা ফ্রিদা পিন্টো ও দেব প্যাটেল প্রেম করছেন ছয় বছর ধরে। কিন্তু গত শুক্রবার দেবের পরিবর্তে সিদ্ধার্থের সঙ্গে ফ্রিদা তাঁর ৩০তম জন্মদিন উদযাপন করেছেন লস অ্যাঞ্জেলেসে। সিদ্ধার্থের সঙ্গে জন্মদিন উদযাপনের ছবিও তিনি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। এর পরিপ্রেক্ষিতে ফ্রিদা ও সিদ্ধার্থের রহস্যময় সম্পর্কের সংজ্ঞা নিয়ে নানা গুঞ্জন উঠেছে।

ইন্সটাগ্রামে পোস্ট করা ফ্রিদার ছবিতে দেখা গেছে, লস অ্যাঞ্জেলেসের একটি নৈশ ক্লাবের সামনের ফুটপাতে নাচানাচি করছেন ফ্রিদা আর পাশে দাঁড়িয়ে আছেন সিদ্ধার্থ। ছবির পাশাপাশি এক বার্তায় ফ্রিদা লিখেছেন, ‘এই ছবির পরের ছবিটা পোস্ট করতে পারলে আমার খুব ভালো লাগত। কিন্তু সাহস পেলাম না।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে মুম্বাই মিরর।
ফ্রিদা সাহস না পেলেও ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল ঠিকই সাহস করে ফ্রিদার কয়েকটি ছবি ফাঁস করে দিয়েছে। প্রকাশিত ছবিগুলোর কোথাও ফ্রিদার প্রেমিক দেব প্যাটেলকে দেখা যায়নি। বরং ফ্রিদাকে সঙ্গ দিয়েছেন সিদ্ধার্থ মালায়া। এ জন্য ফ্রিদা ও সিদ্ধার্থের রহস্যময় সম্পর্ক নিয়ে বিস্ময় প্রকাশ করে ইন্সটাগ্রামে নানা মন্তব্য করেন অনেকে।
ভারতের ধনাঢ্য ব্যবসায়ী ইউবি গ্রুপের চেয়ারম্যান বিজয় মালায়ার ছেলে সিদ্ধার্থ। হলিউডে ক্যারিয়ার গড়তে গত বছর লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমিয়েছেন তিনি। এখন পর্যন্ত বড় বাজেটের কোনো হলিউডেরে ছবিতে কাজের সুযোগ না পেলেও দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন ২৭ বছর বয়সী সিদ্ধার্থ।
অন্যদিকে, ২০০৮ সালে স্লামডগ মিলিয়নিয়ার ছবির মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু করেন ভারতীয় মডেল ও অভিনেত্রী ফ্রিদা পিন্টো। এরপর ইউ উইল মিট এ টল ডার্ক স্ট্রেঞ্জার, মিরাল, রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য এপস, ইম্মরটালসসহ একাধিক আন্তর্জাতিক ছবিতে অভিনয় করেন ফ্রিদা।