ফ্রিদা পিন্টোর ভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিদ্রা পিন্টো
ফিদ্রা পিন্টো

ফিদ্রা পিন্টোর ভক্ত তালিকায় অনেক হলিউড তারকাই আছেন। সেই তালিকাটি আরও একটু লম্বা হলো। তাতে যুক্ত হলেন জশ ব্রোলিন। খ্যাতিমান পরিচালক উডি অ্যালেনের ইউ উইল মিট অ্যা টল ডার্ক স্ট্রেঞ্জার-এ পিন্টোর সঙ্গে কাজ করতে গিয়ে ভারতীয় এই অভিনেত্রীর ভক্ত বনে গেছেন ব্রোলিন।
প্রথম ছবিতেই তারকাখ্যাতি পেয়ে যাওয়াটা অনেকের জন্য একটা দুর্ভেদ্য ফাঁদ। পিন্টো সেই ফাঁদ থেকে বেরিয়ে এসে কঠোর পরিশ্রম করে ধীরে ধীরে হলিউডে পোক্ত অবস্থান তৈরি করছেন বলে মনে করেন ব্রোলিন। কাজের প্রতি পিন্টোর এই সততা আর শ্রমেই তিনি মুগ্ধ। আইএএনএস।