ফ্রিদা ‘বন্ড গার্ল’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্লামডগ মিলিয়নিয়ার ছবির সেই ফ্রিদা পিন্টো ‘জেমস বন্ড’ সিরিজের একটি ছবির নায়িকা হতে যাচ্ছেন। ‘বন্ড গার্ল’! হ্যাঁ, ছবির পরিচালক স্যাম মেন্ডেজ জানিয়েছেন তেমনটাই। বন্ডের এবারের অভিযান হবে আফগানিস্তানে। কাহিনির প্রয়োজনেই তাই ছবিতে আসবে এশীয় নায়িকা। সেখানেই কাজ করবেন ফ্রিদা পিন্টো। বন্ড গার্লের সাহসী চরিত্র করার প্রস্তাব পেয়ে শুরুতে একটু অস্বস্তিতে ছিলেন ফ্রিদা। তবে এখন বেশ আনন্দেই আছেন।কিন্তু ফ্রিদার প্রেমিক দেব প্যাটেল ব্যাপারটিকে কীভাবে নিচ্ছেন? মনে যা-ই থাকুক না কেন, বন্ধুদের কাছে বলে বেড়াচ্ছেন, খবরটা শুনে তিনিও নাকি বেশ খুশি। বন্ড গার্ল হওয়ার সৌভাগ্য কজনার হয়! ওয়েবসাইট।