ফ্রিদার অভিমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্লামডগ মিলিয়নিয়ার ছবির ফ্রিদা পিন্টোর বড় অভিমান তাঁর নিজের দেশ ভারতের ওপর। বললেন, ‘স্লামডগ মিলিয়নিয়ার আমাকে খ্যাতি ও যশ দিয়েছে। তার পর থেকে আমাকে আপন করে নিয়েছে হলিউড। কিন্তু বলিউড থেকে এখনো আমি অনেক দূরে। হলিউডের কয়েকটি ছবিতে কাজ করছি ঠিকই, কিন্তু বলিউড থেকে তেমন কোনো ডাক এখনো পাইনি। বলিউডের ছবির জন্য দু-একবার কথা হয়েছে, কিন্তু পরে তা আর বাস্তবে রূপ পায়নি।’সম্প্রতি নিউইয়র্ক টাইমস পত্রিকায় দেওয়া এক সাক্ষাত্কারে পিন্টো আরও বললেন, ‘হয়তো বলিউডের ছবির জন্য আমি মানানসই নই, তাই হয়তো এমনটি হচ্ছে।’ফ্রিদা পিন্টোর হাতে থাকা ছবিগুলো হলো উডি অ্যালেনের ইউ উইল মিট আ টল ডার্ক স্ট্রেঞ্জার, জেমস ফ্রাঙ্কোর সঙ্গে স্পাইডারম্যান এবং অন্যটি দ্য রাইজ অব অ্যাপস।