ফ্রিদার ছবি সেপ্টেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কারজয়ী স্লামডগ মিলিয়নিয়ার ছবিতে লতিকা চরিত্রে অভিনয় করে দুনিয়াজুড়ে নাম কেনেন ফ্রিদা পিন্টো। এরপর অস্কারজয়ী নির্মাতা উডি অ্যালেনের নজর পড়ে তাঁর ওপর। সেই সুবাদে অ্যালেনের ইউ উইল মিট আ টল ডার্ক ম্যান ছবিতে অভিনয়ের সুযোগ ঘটে পিন্টোর। ২৩ সেপ্টেম্বর এই তারকাবহুল ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এতে অ্যান্টনি হপকিন্স, নাওমি ওয়াটস, জোশ ব্রলিন, অ্যান্টনিও ব্যান্ডারাসের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন পিন্টো। এ ছবিতে ফিল্মফেয়ার পুরস্কার পাওয়া বলিউড তারকা অনুপম খেরও রয়েছেন। পারিবারিক ছোট ছোট ঘটনা নিয়ে এটি একটি রোমান্টিক ছবি। ওয়েবসাইট।